“LWG সনদ অর্জনে ট্যানারি প্রস্তুতকরণে গ্যাপ অ্যাসেসমেন্ট ও ফলো-আপ কর্মসূচির” ফাইন্ডিংস শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

Posted by Admin on August 2, 2026
“LWG সনদ অর্জনে ট্যানারি প্রস্তুতকরণে গ্যাপ অ্যাসেসমেন্ট ও ফলো-আপ কর্মসূচির” ফাইন্ডিংস শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত
বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) ও বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি), বাণিজ্য মন্ত্রাণালয় এর যৌথ উদ্যোগে ১৪ মে, ২০২৬ তারিখে “LWG সনদ অর্জনে ট্যানারি প্রস্তুতকরণে গ্যাপ অ্যাসেসমেন্ট ও ফলো-আপ কর্মসূচির” ফাইন্ডিংস শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিটিএ’র সম্মানিত জেনারেল সেক্রেটারি, জনাব মোঃ মিজানুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নূরুজ্জামান, এনডিসি, অতিরিক্ত সচিব (প্রশাসন), শিল্প মন্ত্রণালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ রাজ্জাকুল ইসলাম, উপসচিব, বাণিজ্য মন্ত্রণালয় ও পরিচালক, বিপিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- জনাব মোঃ শাহীন আহমেদ, চেয়ারম্যান, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ)। কর্মশালার বিষয়ের উপর উপস্থাপনা করেন জনাব মোঃ আফজাল হোসাইন, সাবেক অডিটর, লেদার ওয়ার্কিং গ্রুপ (LWG)। এছাড়াও উপস্থিত ছিলেন- জনাব নূর মুহাম্মদ, সহকারী অধ্যাপক, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রকৌশলী মোঃ মেহরাজুল মাঈয়ান, নির্বাহী প্রকৌশলী, বিসিক চামড়া শিল্পনগরী, সাভার, ঢাকা, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, এসোসিয়েশনের জেনারেল সদস্যবৃন্দ এবং চামড়া শিল্প সংশ্লিষ্ট সকল সংগঠনের নেতৃবৃন্দ।
Follow us f